আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শেষ দিনে ফজরের পর বয়ান শুরু করেন ভারতের মুফতি মাকসুদ। আর তা বাংলা তরজমা করে শোনান মাওলানা আব্দুল্লাহ। আর তার বয়ানের পরই হেদায়েতি বয়ান ও দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
এদিকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে। রোববার ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্য রাতে রওনা হয়ে অংশ নিয়েছেন ফজর নামাজে।
আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মোনাজাতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে পুলিশ। ইজতেমার আয়োজকরা জানান, ফজরের নামাজের পর থেকে চলছে ধর্মীয় বয়ান। দ্বিতীয় পর্বের এই ধর্মীয় সম্মেলনে ৫৪টি দেশের ৬ হাজারের বেশি বিদেশি মেহমান তাবলীগের জন্য সময় দিচ্ছেন।
এছাড়া গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৪ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এরমধ্যে একজন বিদেশি রয়েছেন। যিনি বাংলাদেশের এক মেয়েকে বিয়ে করেছেন। বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। বিদেশি ওই মেহমানের বাড়ি শ্রীলঙ্কায়। তার নাম রাসেদ। তিনি বাংলাদেশের মেয়ে শারমিন আক্তারকে বিয়ে করেছেন।
এর আগে গতকাল শনিবার ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ, বাংলা তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা মোয়াল্লেমদের সঙ্গে কথা বলেন ভারতের মাওলানা আব্দুল আজিম। জোহরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা শরিফ। বাংলা তরজমা করেন মাওলানা মাহমুদুল্লাহ।
আসরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওসমান। বাংলা তরজমা করেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পর যৌতুকবিহীন বিবাহ পড়ানো হয়। আর মাগরিবের নামাজের পর বয়ান করেন ভারতের মুফতি ইয়াকুব। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।
আখেরি মোনাজাতের জন্য বন্ধ থাকবে যেসব সড়ক-
টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে ইজতেমা। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ইবাদত বন্দেগিতে সময় কাটাচ্ছেন লাখো মুসল্লি। রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। এ উপলক্ষে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গীর স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











